করোনায় ক্ষতিগ্রস্ত ৪০০ অসহায় পরিবারের পাশে মসিক মেয়র
টিচার্স ট্রেনিং কলেজ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০০ অসহায় পরিবারকে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার নগদ সহায়তা তুলে দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র বলেন, করোনার এ সংকটে আপনাদের সুরক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে মানবিক, সবচেয়ে দূরদর্শী প্রধানমন্ত্রী।
মেয়র তার বক্তব্যে করোনা মহামারী রোধে সকলকে দ্রুত টিকা নেয়ার আহবান জানান। তিনি বলেন, করোনায় সারাবিশ্ব স্থবির হয়ে পড়েছে, বহু মানুষের জীবন চলে যাচ্ছে। করোনার এ অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তাই করোনার অভিশাপ থেকে মুক্তির জন্য টিকা নিন। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডন, সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শংকর সাহা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied