চৌদ্দগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া কবিরাজ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত শরবত আলীর ছেলে। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) দুুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ ও ৪ ফেব্রæয়ারি দুপুরে বীরচনদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী, ঈশানচন্দ্রনগর গ্রামের দেলোয়ার মিয়ার ভাড়াটিয়া সোহরাব মিয়ার শিশু কন্যাকে ফুসলিয়ে কবিরাজ মোহন মিয়া তার চায়ের দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় কবিরাজের দোকানে ও আশেপাশে কেউ ছিলনা। পরে শিশুটি চিৎকার দিলে ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয় কবিরাজ। বিষয়টি ভিকটিম শিশু তার পরিবারকে জানালে স্থানীয়দের পরামর্শে শিশুর বাবা সোহরাব মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কবিরাজ মোহন মিয়াকে আটক করে পুলিশ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ঘোলপাশায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহন মিয়া নামে এক বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। ভিকটিমের জবানবন্দি নেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied