ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হাথুরু ভালো মানুষ, কড়া হেডমাস্টার নয় : সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:০

আবারও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগেও প্রায় সাড়ে তিন বছর জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। মার্চের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই তার প্রথম এ্যাসাইনমেন্ট।

শ্রীলঙ্কান এই কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, হাথুরুসিংহে বাংলাদেশের জন্য আগেও কাজ করে গেছেন। আমাদের ক্রিকেট নিয়ে তার ভালো নখদর্পন আছে। আমি আশা করি সে আবার কোচ হিসেবে ফেরায় ভালো কিছুই হবে। তবে সময়ই বলে দিবে।

মঙ্গলবার শেরে-ই বাংলার একাডেমি মাঠে হাথুরু প্রসঙ্গে সুজন আরও বলেন, 'আমরা সবসময় শুনি তাকে কড়া হেডমাস্টার বলা হয়, কিন্তু ওই ধরনের কড়া সে নয়। ও আসলে কারও পেছনে কথা না বলে সামনে বলে। এটাই তো ভালো মানুষের লক্ষণ। 

হাথুরু ভালো মানুষ, যা বলে সামনেই বলে, পেছনে কিছু বলে না। পেছনে না বলে একটা খেলোয়াড়ের যদি সামনে বলে তোমার থেকে এটা চাই বা তোমাকে এটা করতে হবে এটাতে আমি খারাপ তো দেখি না। এতে সে কড়া হেডমাস্টার হলেও তাই।'

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে দল সাফল্যও পেয়েছিল বেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন হাথুরু।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের