ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ-আহনাফ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহনাফ সাঈদ খান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম।
সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় আসিফ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাবেক নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুমকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আহনাফ সাঈদ খান। এর আগে আসিফ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এবং আহনাফ অর্থ সম্পাদক ছিলেন।
আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এবং আহনাফ উর্দু বিভাগের শিক্ষার্থী। তারা দুইজন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ বিজয় একাত্তর হল এবং আহনাফ স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী। যদিও ভিন্ন মতাদর্শ হওয়ার কারণে হলে থাকতে পারেন না বলে অভিযোগ তাদের।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সাবেক সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied