ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল সৌদি ক্লাব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ১১:৫৪

ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে এ ইতিহাস গড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল।

যদিও ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পর শিরোপার সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছিল ফ্ল্যামেঙ্গোকে। ২০১৯ সালে ফাইনালে উঠে হারতে হয় লিভারপুলের কাছে। এবার সেমিফাইনাল খেলেই সন্তুষ্ট থাকতে হয় তিনবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জয়ী ফ্লামেঙ্গোকে।

গতকাল মঙ্গলবার তাঞ্জিয়ারে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্ল্যামেঙ্গোকে ২-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে আল হিলাল। এ জয়ে প্রথম সৌদি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। 

এদিন ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে ফ্ল্যামেঙ্গো। ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি পায় মাঠে রেকর্ড চারবারের এশিয়া চ্যাম্পিয়ন আল হিলাল।

দলটির আর্জেন্টাইন উইঙ্গার লুসিয়ানো ভিয়েত্তো বক্সে ফাউলের শিকার হলে ফ্লামেঙ্গোর বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপে আলো ছড়ানো সৌদি আরবের উইঙ্গার সালেম আল দাওসারি। তবে ১৬ মিনিট পরই পেদ্রোর গোলে সমতায় ফেরে ব্রাজিলিয়ান দলটি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গারসন বক্সে ফাউল করলে আল হিলালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে শুধু পেনাল্টি দিয়েই তিনি সন্তুষ্ট থাকেননি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান। স্পটকিক থেকে দল ও নিজের দ্বিতীয় গোল করেন সালেম। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল হিলাল।

দ্বিতীয়ার্ধে আরও এক গোল খায় ফ্ল্যামেঙ্গো। ৭০ মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার লুসিয়ানো ভিয়েত্তোর গোলে ৩-১ গোলে এগিয়ে জয়ের সুবাস পেতে থাকে এশিয়ান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ফ্ল্যামেঙ্গোর হারের ব্যবধান কমান ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে খেলা পেদ্রো।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বিজয়ী দল ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’