ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভূমিকম্পে মৃত্যুবরণ করলেন তুরস্কের এক গোলরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ১:৪

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন অনেকেই। এখনও হারাচ্ছেন। আবার অনেকেই আহত অবস্থায় আছেন। তবে তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান বাঁচতে পারলেন না। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তিনি।  

তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরের গোলরক্ষক ছিলেন আহমেত। ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন তিনি। পরে ধ্বংসস্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে ক্লাব বিষয়টি নিশ্চিত করে। টুইটারে ইয়েনি মালাতইয়াসপরে লিখেছে, ‘ভূমিকম্পে আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে ভুলব না। কী দারুণ এক মানুষ ছিলে!’

২০২১ সালে ইয়েনি মালাতইয়াসপরে যোগ দিয়েছিলেন আহমেত। ক্লাবটির হয়ে মাত্র ৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ভূমিকম্পের সময় ক্লাবটির বেশিরভাগ ফুটবলার ছুটিতে ছিলেন বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়।

সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা এই পর্যন্ত ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে