ধামইরহাটে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২টায় বজ্রপাতে নিহত উপজেলার আলতাদীঘি গ্রামের রাসেল মাহমুদ (৩০)-এর পিতা খায়রুল ইসলামের হাতে ২০ হাজার টাকা ও জগদল গ্রামের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত বৃষ্টি খাতুননের(১৩) বাবা হেলাল হোসেনের হাতে ২০ হাজার টাকার সরকারি অর্থ প্রদান করেন জেলা প্রশাসনের পক্ষে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় ১নং ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে উপজেলার চকউমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আ. রশিদ (৬০), আলতাদীঘি গ্রামের খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ ও জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৩) বজ্রপাতের ঘটনায় মৃত্যুবরণ করেন।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত