ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের উমার ইউনিয়নে চলাচলের অযোগ্য গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কারে জনদরদী ওবায়দুল হক সরকার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৭-২০২১ বিকাল ৬:৪৩

বর্ষাকাল চলমান, আর এই অবস্থায় গ্রামীণ রাস্তা বিশেষ করে পাড়া-মহল্লার কাঁচা রাস্তাগুলোতে বৃষ্টির পানিতে কাদা জমে চলাচলের প্রায় অযোগ্য। এই মুহুর্তে জরুরি প্রয়োজন, ঈদের কেনাকাটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে বাজারে আসতে দুর্ভোগের শিকার হচ্ছেন ধারইমহাটের উমার ইউনিয়নবাসী। বিষয়টি জানতে পেরে উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতা সমাজসেবক ওবায়দুল হক সরকার নিজ উদ্যোগে মেসি (ট্রাক্টর) দিয়ে, ইট-বালি-রাভিশ দিয়ে কাদা জায়গাগুলো সংস্কার করে দেন। এতে ওই রাস্তাগুলোতে সাধারণ জনগণ, মোটরসাইকেল, ইজিবাইকসহ সকলেই আনায়াসে যাতায়াত করতে পারছেন।

করোনাকালীন মহামারীতে বিভিন্ন ইটভাটায় খোঁজ নিয়ে ভাঙ্গা ইট-রাভিশ ও বালি দিয়ে নিজস্ব শ্রমিক দিয়ে জনগণের ভোগান্তি কমাতে কাজ করে যাচ্ছেন তিনি। আসন্ন উমার ইউপি নির্বাচনে ওবায়দুল হক সরকারকে সমর্থন জানিয়ে মুল দলের ইউনিয়ন সম্পাদক,ওয়ার্ড পর্যায়ে সভাপতি-সম্পাদকসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছেন। ইউনিয়নের প্রতিটি মোড়ে মোড়েই এখন জনগণের কাছের মানুষ ওবাদুল মেম্বার নামে সুপরিচিতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাদুল হক সরকারের গুঞ্জন। তাকে দল থেকে নমিনেশন দিলে এবং নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে বলে ইউনিয়নবাসী মনে করেন। 

জামান / জামান

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই