ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হাথুরুকে ‘সৎ মানুষ’ বলছেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৩:৫৯

বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরছে চন্ডিকা হাথুরুসিংহে যুগে। এই শ্রীলঙ্কান ফিরছেন জাতীয় দলের হেড কোচ হয়ে। ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে দলের দায়িত্ব নেবেন তিনি। এর আগেই তিনি যোগযোগ করেছেন ক্রিকেটারদের সঙ্গে, জানিয়েছেন নিজের পরিকল্পনার কথাও।  

জাতীয় দলে পেস বোলিংয়ের নেতৃত্বে এখন আছেন তাসকিন আহমেদ। তিনি এবারের বিপিএলেও করেছেন দারুণ পারফরম্যান্স। বোলিং বিভাগের মূল ভরসাদের একজন তাসকিন বুধবার গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন হাথুরুর সঙ্গে আলাপের কথা।  

তিনি বলেছেন, ‘আমি রোমাঞ্চিত যে হাথুরুসিংহে আবার কোচ আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে বোঝাপড়া ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু ম্যাচিউরড খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো। ’ 

হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা। এখানে এলে আবার মিটিং করবে। ’ 

গত কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উত্থান হয়েছে ভালোভাবেই। তিন ফরম্যাটেই দারুণ করছেন তারা। পাইপলাইনেও আছেন  গতির ঝলক দেখানো পেসাররা। হাথুরুসিংহে আসলে তাদের নিয়ে কি আলাদা করে কোনো কাজ হবে?

তাসকিন বলেছেন, ‘এখনও তো আসেননি। এলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ। ’

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের