ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা এবং একীভূতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে প্রশিক্ষণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৪:৫৮

পিরোজপুরে ৫০ জন হিন্দুধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে “প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি এবং একীভূতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র আয়োজনে শহরের “কৃষি সম্প্রসারণ অধিদপ্তর” খামার বাড়ি, পিরোজপুর সম্মেলন কক্ষে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র ম্যানেজার মিল্টন সিং এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পিরোজপুর এরিয়া প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লিটন মন্ডল, সিনিয়র ম্যানেজার বরিশাল এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তুনাজ্জিনা হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, সোশ্যাল ইনক্লুসন এন্ড পলিসি এ্যনালাইসিস, ন্যাশনাল অফিস, মিসেস নমিতা মন্ডল, সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারপারসন, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় এবং পিরোজপুর এপি’র অন্যান্য কর্মীবৃন্দ।
লিটন মন্ডল, সিনিয়র ম্যানেজার বরিশাল এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শুরুতেই “প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি এবং একীভূতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ এর বিষয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।
জুম কল এর মাধ্যমে উপস্থিত ছিলেন চন্দন জেড গমেজ, সিনিয়র ডাইরেক্টর, অপারেশনস এ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি-এসডিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং রাজুইউলিয়াম রোজারিও, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন্সস, সিআরবিসি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তারা উভয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ভালোভাবে প্রশিক্ষণ অংশগ্রহণে শুভ প্রত্যাশা করেন।
“হিন্দু ধর্ম ও প্রতিবন্ধিতার পরিচিতি, হিন্দু ধর্মে উল্লেখিত প্রতিবন্ধি ব্যক্তিদের পরিচিতি ও তাদের অবদান, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রতিবন্ধি ব্যক্তিদের অবস্থান, মূল স্রোতধারায় অন্তর্ভূক্তিকরণ ও সামাজিক মর্যাদা প্রদান, প্রতিবন্ধি ব্যক্তিদের কল্যাণে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য এর উপর সারা দিন ব্যাপি সেশন পরিচালনা করেন মিসেস নমিতা মন্ডল, সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারপারসন, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়।
“প্রতিবন্ধি কী বা আমরা তাদেরকে নিয়ে কি ভাবি? কিভাবে প্রতিবন্ধি হয়ে থাকে? প্রতিবন্ধিতার ধরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভূক্তি ও আইন, বিচার ও আচরণ বিষয়ক ধারণা প্রদান এর বিষয়ে সেশন পরিচালনা করেন তুনাজ্জিনা হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, সোশ্যাল ইনক্লুসন এন্ড পলিসি এ্যনালাইসিস, ন্যাশনাল অফিস।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং সকল ধর্মীয় নেতৃবৃন্দদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি এবং একীভূতকরণে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সবার স্বস্তঃর্স্ফুত অংশগ্রহণের এবং সবার অনূভুতি ও সহযোগিতা প্রকাশের জন্য সিনিয়র ম্যানেজার এবং এপি ম্যানেজার সবাইকে ধন্যবাদ প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’