ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চার নারী ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৪:৫৯

খেলার পাশাপাশি নিজেদর লেখাপড়াটাও ঠিকভাবেই চালিয়ে নিচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সারা বছরেই বাফুফের ক্যাম্পে থাকা ফুটবলাররা খেলার পাশাপাশি মনযোগি নিজেদের লেখাপড়ার প্রতিও।

জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাদের অনুজরা আজ (৮ ফেব্রুয়ারি) এইচএসসির ধাপ পার হয়েছেন। এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছিলেন নারী ফুটবল ক্যাম্পের চারজন। তারা হলেন- রেহেনা, রিতু পর্না চাকমা, আঁখি খাতুন ও শামসুন্নাহার। বাফুফে ক্যাম্পে থাকা চার নারী ফুটবলারই পরীক্ষায় পাস করেছেন।

চার নারী ফুটবলারের মধ্যে শামসুন্নাহার ছাড়া বাকিরা পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। চারজনের মধ্যে ৪.৫৮ পয়েন্ট পেয়ে পাস করেছেন রেহেনা। রিতু ও আঁখি পেয়েছেন ৪.৫০। শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮।  

ক্যাম্পের চার ফুটবলারের মধ্যে রিতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। রেহেনা খেলেন অনূর্ধ্ব-২০ দলে। এছাড়া সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া সাজেদাও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা।

নারী ফুটবলাররা বছরব্যাপীই বাফুফে ভবনের ক্যাম্পে থেকে অনুশীলন করেন। খেলা ও অনুশীলনের ফাঁকে ফাঁকে তারা লেখাপড়া করেন। মাঠে তারা যেমন ভালো ফুটবল খেলেন, তেমন ভালো পড়াশুনাতেও। খেলার ব্যস্ততার মাঝে পরীক্ষা দিয়ে পাস করে নিজেদের মেধার পরিচয়ও দিয়েছেন তারা। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের