ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১২:৩

বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে। ফলে বিভিন্ন দেশের কয়েক কোটি ব্যবহারকারী পরিষেবা গ্রহণ করতে পারছে না।

কয়েকদিন আগেও টুইটার একই সমস্যায় পড়েছিল। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। 

এছাড়াও ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠাতে, অন্যান্য অ্যাকাউন্টলো ফলো করতে এবং অল্প সময়ের মধ্যে তাদের কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 

অনেক ব্যবহারকারী টুইটারে অভিযোগ করেছেন সাইটটি রিফ্রেশ করার পরেও, পুরানো টুইটগুলি পপ আপে স্ক্রিনে উঠে আসছে।

এমএসএম / এমএসএম

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা