ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ভুয়া ডিবি পুলিশ আটক


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ২:৪৫

ঢাকার ধামরাইয়ে বাথুলি স্কেল থেকে ডিবির ভুয়া এডিশনাল এসপি পরিচয়দানকারী অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এর আগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় দিকে সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেলের পাশে থেকে ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী অলিউল্লাহ আটক করা হয়।
আটককৃত অলিউল্লাহ'র বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- যশোর থেকে কিশোরগঞ্জ গাছ বাজার যাওয়ার পথে ঢাকা-আরিচামহাসড়কের একেএইচ ডায়িং কারখানার কাছে একটি গাছ ভর্তি ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের সাথে বাকবিতন্ডায় হয় অলিউল্লাহ নামে এক ব্যক্তির। ট্রাকের নাম্বার (যশোর ট ১১-৩১৬৭)। পরে পাশেই চটপটির দোকানদার নুর হোসেন এগিয়ে যায় ট্রাকের কাছে। তখন অলিউল্লাহ নিজেকে ডিবি এডিশনাল এসপি পরিচয় দেয়। এক পর্যায়ে লোকজন জড়ো হলে ৯৯৯- এ কল দিলে ধামরাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন-  মদ খেয়ে মালবাহী ট্রাক রাস্তার পাশে দাড় করায়। পরে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। এবং একেএইচ কারখানার শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হলে ওই শ্রমিকরা অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে ট্রিপল নাইনে কল দিলে সঙ্হীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি  যাচাইবাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত