ময়মনসিংহ মেডিকেলে আরো ১৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে জানান তিনি।
তিনি বলেন, ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের সুলতান আহমেদ (৫৮), সুলতানা আক্তার (৩৪), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পূর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুর উপজেলার আশরাফ আলী (১০০) ও টাঙ্গাইলের মধুপুরের শেফালি আক্তার (৫৭)।
এছাড়া উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের সদরের এরশাদ আলী (৮১), রীতা বেগম (৪৬), আবদুল বারি (৬৫), ফুলবাড়িয়ার মনজুরুল হক ( ৮০), জয়বুন্নেসা (৮০), গৌরীপুরের নুরুল আমিন (৮০), ফাতেমা আক্তার (৬০), মিনতি সরকার (৩৬), নেত্রকোনার কেন্দুয়ার জগবন্ধু (৭০), টাঙ্গাইলের সাজেদা বেগম (৪০) ও গাজীপুরের শ্রীপুরের রুনা আক্তার (২৮)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ৪৩১ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার