ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ৩:৪৬

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

তিন সংস্করণের এই সিরিজের জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পর শ্রীলঙ্কা সফর করবে আইরিশারা। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড লঙ্কা সফরের দলও ঘোষণা করে।

এর আগে আয়ারর্যান্ড ২০০৮ সালে বাংলাদেশে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল। এবার সীমিত পরিসরের দুইটি সিরিজই হবে ঢাকার বাইরে। ১২ মার্চ আইরিশরা ঢাকায় পা রাখবে। সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ হবে প্রথম ওয়ানডে। পরের দুইটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ।

সিলেট থেকে দুই দলের গন্তব্য চট্টগ্রাম। ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামেই। ঢাকায় একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল। এই টেস্ট দিয়ে আয়ারল্যান্ড সাড়ে তিন বছর পর বড় দৈর্ঘে্যর ক্রিকেটে ফিরবে এবং দুই দল প্রথমবার টেস্ট খেলতে নামবে।

আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, জশুয়া লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাদায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফের্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমন্স ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের