তুরস্ক-সিরিয়ায় নিহত ১৬ হাজার ছাড়াল
বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। আজও (বৃহস্পতিবার) চলছে উদ্ধার অভিযান।
তুরস্কের দুর্যোগ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে নিহত হয়েছেন অন্তত ১২ হাজার ৮৭৩ জন।
সিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে এক হাজার ২৬২ জন নিহত হয়েছেন।
আর উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট বলেছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অন্তত এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন।
গতকাল ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
একইদিন তুরস্ক থেকে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন সে দেশে মরদেহ বহনের জন্য যথেষ্ট ব্যাগ নেই। অন্যদিকে সিরিয়ার অনেক জায়গায় মরদেহগুলোকে গণকবর দেওয়া হচ্ছে।
ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বিশ্বের অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এই দুর্যোগে এগিয়ে এসেছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত