বিরামপুরে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাজুল ইসলামের সভাপতিত্বে, বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনার্দন চন্দ্র দেবশর্মা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ান আলী, ধানজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধিজনসহ আরও অনেকে।
সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied