লবণের পানিতে পিচ্ছিল পিএবি সড়ক,প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত ১
বাঁশখালী সড়ক যেন এক মৃত্যুফাঁদ। প্রতিনিয়ত ঘটে চলছে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা।চালকের বেপরোয়া আচরণ, লাইসেন্সবিহীন অদক্ষ চালক,অসাবধানতা দুর্ঘটনার কারণ বলে সজ্ঞায়িত করলেও এবার লবণের গাড়ি থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়কই দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন জনসাধারণ।
১০ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে আনোয়ারা- বাশঁখালী সড়কের বরুমচড়া রাস্তার মাথা সংলগ্ন এলাকায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মো. নাজির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়।
জানা যায়, নিহত মো. নাজির (৩৫) উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছোটো ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন সিএনজিতে ধাক্কা সব যাত্রীই আহত হলেও গুরুতর আহত হওয়া মো. নাজিরকে নিয়ে আমরা আনোয়ারা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা প্রকাশ করে তৎক্ষনাৎ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিএবি সড়কে চলাচলকারী পথচারীরা বলেন, ইদানিং এই সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে।যার অন্যতম প্রধান কারণ বাঁশখালী ও মহেশখালী হতে আসা শহরগামী লবণের ট্রাক থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়ক। তারা আরো বলেন,লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছুদিন আগেও নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং জমির উদ্দিন নামের এক ব্যক্তিও নিহত হন। এই ব্যাপারে আমাদের সবারই সচেতন হতে হবে। এবং এই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে আমরা আশাবাদী।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied