ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, বাংলাদেশের ম্যাচের সূচি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ৪:২৩

অবশেষে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। আজ (শুক্রবার) রাতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক দল। 

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স হতাশার। এর আগে চার আসরে অংশ নিয়ে প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগ্রেসরা। এবার যদিও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতি ও সালমাদের। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হয়নি। অফিসিয়াল দুটি ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে বাজেভাবে হেরে গেছে তারা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী রোববার (১২ ফেব্রুয়ারি)। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এবারের বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ এ’তে আছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে বর্তমান ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, পার্লের বোল্যান্ড পার্ক ও ঘেবেখার সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২১ ফেব্রুয়ারি শেষ হবে গ্রুপপর্বের ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে। 

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ