বিশ্ব করোন : আরও ৭৮০ মৃত্যু, শনাক্ত এক লাখ ২১ হাজার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন এক লাখ ২১ হাজার ৮৬৮। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৫৫ হাজার ৫৮৪ জন।
এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জনে। ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জনে। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, ব্রাজিলের ও রাশিয়ার মতো দেশগুলো।
জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন ও মারা গেছেন ১৯২জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৯ লাখ ৮ হাজার ২৪০জন এবং মারা গেছেন ৭০ হাজার ৩৭৭ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ১৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৯ হাজার ৯৭৯জন।
প্রীতি / প্রীতি
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত