ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএলে এলিমেনেটর ও কোয়ালিফায়ার দেখা যাবে ৩০০ টাকায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১১:১০

শেষের দেরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্লে অফ নিশ্চিত করা চারটি দল লড়বে এবার ট্রফির লড়াইয়ে। বাড়ছে দর্শকদের আগ্রহ আর সমাগম। এবারের আসরের এলিমেনেটর ও প্রথম কোয়ালিফায়ার দেখা যাবে সর্বনিম্ন ৩০০ টাকায়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমেনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স। এক বিবৃতি দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) এই দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ৩০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

তবে লিগ পর্বের খেলা থেকে দাম বেড়েছে টিকিটের। এর আগে সর্বনিম্ন ছিল ২০০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা।  ৩০০ টাকা বেড়েছে ক্লাব হাউজ  এবং ৫০০ টাকা বেড়েছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। 

আজ ও কাল ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের