ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি-বেনজেমা-এমবাপ্পে 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১১:১৩

২০২২ সালের দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য লড়ছেন লিওনলে মেসি, করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার এই তিনজনের নাম প্রকাশ করে ফিফা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর (বিশ্বকাপ ফাইনাল) পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ১৪ জনের নাম প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে ভোটের মাধ্যমে মেসিসহ সেরার লড়াইয়ে তিনজনকে নির্বাচিত করা হয়।

এবারের ফিফা বর্ষসেরার সবচেয়ে বড় দাবিদার মেসি। দেশ আর্জেন্টিনাকে এনে দিয়েছেন স্বপ্নের ট্রফি। প্রায় ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টাইনদের মাতিয়েছিলেন উৎসবে। মেসি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দলকে। তার পা থেকে আসে ৭টি গোল আর সহায়তা করেন আরও ৩টি গোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচ বাদে বাকি সবগুলোতে গোলের দেখা পেয়েছেন। তার হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

মেসির সঙ্গে রেসে আছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে করেছেন রেকর্ড হ্যাটট্রিক। ৮ গোল দিয়ে জিতেছেন গোল্ডেন বুটের পুরষ্কার। তবুও আফসোস ফ্রান্সকে টানা দুবার বিশ্বকাপের ট্রফি জেতাতে পারেননি। শুধু বিশ্বকাপের মঞ্চে না, এমবাপ্পে গত মৌসুমে পিএসজিকে লিগ শিরোপা জেতাতেও দারুণ অবদান রাখেন। গোল করেন ২৮টি, আর সহায়তা করেন ১৭টি গোলে।

লিগে দুর্দান্ত ফর্মে থাকার পরও ফরাসি সুপার স্টার করিম বেনজেমা খেলতে পারেননি বিশ্বকাপে। ইনজুরির কারণে ছিটকে যান রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড। রিয়ালকে গতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে বেশি অবদান বেনজেমার। রেকর্ড ১৫টি গোল করেন। এ ছাড়া লা লিগাতেও রয়েছে তার দারুণ অবদান। এখানে করেন ২৭ গোল। সবমিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন বেনজেমা। ২০২২-এ ব্যালন ডি অর জেতা বেনজেমা কি পারবেন ফিফা বর্ষসেরার পুরষ্কার জিততে?  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের