ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের সিদ্ধান্ত প্রত্যাহার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১১:৪২

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে ‘গরু আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের জন্য সম্প্রতি ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছিল ভারতের পশুকল্যাণ বিভাগ। গত বুধবার এক বিবৃতিতে গরুপ্রেমীদের প্রতি অনুরোধ করা হয়, তারা যেন এদিন ভালোবেসে গরুকে জড়িয়ে ধরেন। সরকারিভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা ও বিদ্রূপ চলে। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত গো-আলিঙ্গনের আবেদন প্রত্যাহারই করে নিয়েছে তারা।

শুক্রবার কেন্দ্রের ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই) জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার যে আবেদন জানানো হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হলো। ভারতের পশু কল্যাণ বোর্ড বলছে, ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ বা বিশ্ব ভালোবাসার দিনে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। শুক্রবার এক নোটিশে বোর্ডের সচিব এস কে দত্ত জানান, ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনে ভারতের পশু কল্যাণ বোর্ডের জারি করা নোটিশটি মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গরু ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। গরুর অনেক উপকারিতা রয়েছে। তাই যারা গরুকে ভালোবাসে তারা ১৪ ফেব্রুয়ারি এই গবাদি পশুকে আলিঙ্গন করে জীবন আরও সুখকর করে তুলতে পারবেন। ওই দিন ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ হিসাবে গোটা ভারতে পালিত হবে। পরে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়। অনেকেই মিম বানিয়ে ভারতের পশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন।

সূত্র : এনডিটিভি।

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা