ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ছাড়াল ২ হাজার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২১ বিকাল ৭:১৯

খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৮১ জনের। এর আগে মঙ্গলবার (২০ জুলাই) বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (২১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। খুলনা ও ঝিনাইদহে ৭ জন করে, যশোরে ৩ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ২ জন এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৪ হাজার ৯৬১ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৮৮৪ জনের। মারা গেছেন ৫৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ২০০ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২৯৮ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮০৯ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৫৩৫ জন। মোট মারা গেছেন ২৯১ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০৮ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৯৬ জনের। মোট মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৯৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯১ জনের। মোট মারা গেছেন ৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪২ জন। মোট মারা গেছেন ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২০ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯৩ জনের। মোট মারা গেছেন ৪৪২ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৮৬ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৬৩ জন। মোট মারা গেছেন ১৪৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৯ জন।

জামান / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক