ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রজাপতি ভালোবাসা মেয়েটিও হারিয়ে যাওয়ার পথে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১২:২৭

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি বহুতল ভবন। যেখানে ১৫ টি অ্যাপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত মাত্র ৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন ১৯ বছরের তরুণী সাইয়েদা ওকান। তার জানালায় ছিল একটি প্রজাপতি আঁকা পর্দা। ইস্কেনদেরুন শহরের সাইয়েদাকে খুঁজতে এসেছে তারই বন্ধু দামলা। ধসে পড়া ভবনটির সামনে দাঁড়িয়ে দামলা বলছিলেন, ‌‘এটাই সাইয়েদার কক্ষ।’ তিনি এখন আশা করে আছেন ফিরবেন তার প্রিয় বন্ধু।

দামলা জানিয়েছেন, ‘আমরা দুজনেই প্রজাপতি ভালোবাসতাম।’ এইটুকু বলতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। এরপর ফোন থেকে বের করে দেখান সাইয়েদার জন্মদিনের ছবি। সে অনুষ্ঠানও সাজানো ছিল প্রজাপতির ঢঙে।

ওই ভবনের বাকি ১৪ ফ্ল্যাটের বাসিন্দাদের গল্পও এমন করুণ। তবুও প্রিয় জনরা অপেক্ষায় আছেন এখনো যদি অলৌকিক কিছু ঘটে। যদিও বাস্তবতা বলছে, এখন আটকে পড়া কারো বেঁচে ফেরার আশা একেবারেই ক্ষীণ।

তবে সাইয়েদার এক প্রতিবেশী দাবি করেছেন, ভেঙে পড়া দেয়ালের ওপার থেকে শুক্রবারও তার সাইয়েদার সাথে কথা হয়েছিল। সাইয়েদা তাকে জানিয়েছেন, তিনি ভালো আছেন। তবে উদ্ধারকারী বলছেন, এমনটা আসলে মানুষের মনের ভুল, বাস্তবে এটা ঘটার সম্ভাবনা খুব কম।

সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা