ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অশালীন উল্লাস, মেসির নিষেধও শোনেননি আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১:২৮

বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার পাওয়ার পর অশালীন উল্লাস করে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তারপর থেকে বারবার ওই ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। শাস্তির দাবিও উঠেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মার্টিনেজ। জানালেন, অধিনায়ক লিওনেল মেসি নাকি তাকে নিষেধ করেছিলেন। কিন্তু মেসির নিষেধও শোনেননি তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “লিও আমাকে নিষেধ করেছিলেন। কিন্তু আমি শুনিনি। আমার যেটা মনে হয়েছিল সেটাই করেছি।” তবে এখন হয়তো তিনি সেটা করবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। মার্টিনেজ বলেছেন, “এখন হয়তো আমি ওভাবে উল্লাস করব না। ওটা সেই মুহূর্তে হয়েছিল। আমি পরিকল্পনা করে কিছু করিনি।”

তাহলে কেন করেছিলেন ওই ধরনের উল্লাস? তার পিছনেও একটি গল্প রয়েছে বলে জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, “আমি আগেও কোপা আমেরিকা জিতে ওভাবে উল্লাস করেছিলাম। সতীর্থরা বলেছিল, বিশ্বকাপ জিতলে সেটা আমি করতে পারব না। ওদের দেখাতেই তখন ওভাবে উল্লাস করতে ইচ্ছা করেছিল। তাই করেছিলাম।”

মার্টিনেজের সেই উল্লাসে সব থেকে বেশি ক্ষুব্ধ হয়েছিল ফ্রান্স। ফিফার কাছে আবেদন করেছিল তারা। কিন্তু তিনি কাউকে আঘাত দিতে চাননি বলেই জানিয়েছেন মার্টিনেজ। তার কথায়, “কাউকে আঘাত দিতে চাইনি। আমি সারা জীবনে ফ্রান্সের অনেক ফুটবলারের সঙ্গে খেলেছি। আপনি জিহু (অলিভিয়ের)-কে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি কেমন। বিশ্বকাপ জিতে শুধু একটু মজা করতে চেয়েছিলাম।” সূত্র: গোল ডটকম, ইউকে স্পোর্টস

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের