ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কাশ্মীরে লিথিয়াম খনির সন্ধান, বিশ্বে সপ্তম ভারত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ২:১

ভারতের জম্মু-কাশ্মীরে প্রথমবারের মতো লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর ফলে লিথিয়ামের পরিমাণের দিক দিয়ে পৃথিবীর সর্বমোটের সাড়ে ৫ পাঁচ শতাংশের মালিকানা নিয়ে ভারত সপ্তম অবস্থানে চলে গেছে বলেও দাবি করা হয়। খবর এনডিটিভি ও বিবিসির।

সাধারণত বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরিতে মূল্যবান ধাতব লিথিয়ামের ব্যবহার হয়। দেশটির কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতে এই প্রথম কোনও লিথিয়াম খনির খোঁজ মিলেছে। জম্মু-কাশ্মীরে রয়েছে এই খনি। কমপক্ষে ৫ দশমিক ৯ মিলিয়ন বা ৫০ লাখ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম।

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫০ লাখ টনেরও বেশি লিথিয়াম। কেন্দ্রের তরফে আরও জানানো হয়, ৫১টি মিনারেল ব্লক, যার মধ্যে লিথিয়াম ও সোনা রয়েছে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান, যার মধ্যে পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গেছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গেছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও অবধি জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে।

 

প্রীতি / প্রীতি

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার