ধামইরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অংশ গ্রহণের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও দলীয় সমর্থকবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলীগ কাযালয়ের সামনে হাজির হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশস্থলে জমায়েত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, আবু হানিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আলী কমল, ভারপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন