ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় তালাউদ দ্বীপপুঞ্জের কাছে ৬ মাত্রার ভূমিকম্প


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৪:১০

ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি অনুভূত হয়। এটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া বড় ক্ষতির ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পে চারজন নিহত হন। একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়ে প্রাণহানির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

এর আগে ২০২২ সালের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৩১ জন নিহত হয়। ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির ঘটনায় নিহত হয় ৪ হাজার ৩৪০ জন।

ইন্দোনেশিয়ার ইতিহাসে কালো বছর বলে অবিহিত ২০০৪ সাল। এ বছর ভারত মহাসাগরে অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের কারণে সুনামি ঘটে। এতে দেশটির ২ লাথ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। সবচেয়ে বেশি লোক মারা যায় আচেহ প্রদেশে।

সূত্র: দ্যা স্টার

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা