ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে দুই ইউপি সদসস্যের মুক্তির দাবিতে মানববন্ধন


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৪:৪৭
হত্যা মামলার নামে দায়ের করা মামলাকে ষড়যন্ত্র মূলক দাবি করে এ থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহার এবং জেলে আটক দুই ইউপি সদস্যের মুক্তির দাবিতে টাঙ্গাইলের মধুপুরে গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
শনিবার উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের সামনে আশ্রা বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
 
গত ৪ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই ইউনিয়নের দক্ষিণ আশ্রা গ্রামে হান্নান (২৬) নামের যুবকের মৃত্যুর ঘটনায় চেয়ারম্যান, দুই ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে নিহত হান্নানের বড় ভাই আবু হানিফা ৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ওই মামলায় ইউনিয়নের দুই ইউপি সদস্যকে আটক দেখিয়ে পুলিশ তাদের আদালতে সোপর্দ করায় তারা এখন জেলে আছেন। ইউপি সদস্যদ্বয় হলেন শরাফত আলী শিকদার ও জুয়েল রানা।
 
কর্মসূচিতে অংশ নেয়া স্থানীয় জনগণ এ মামলায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন মহিরকে হুকুমের আসামী করাকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। মেম্বারদ্বয় জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে ভূমিকা রাখতে গিয়ে ছিলেন। তারাও এ ষড়যন্ত্রের শিকার।
 
কর্মসূচি থেকে সঠিক তদন্ত করে তাদের মামলা থেকে প্রত্যাহার দাবি জানানো হয়েছে। এক ঘন্টার মানববন্ধন শেষে বাজারে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তৃতা করেন মহিষমারা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দরাজ আলী, আশ্রাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মহিষমারা ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মুসলিম উদ্দিন, ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরশেদ আলী, নারী ইউপি সদস্য হামিদা বেগম, দুধজান বেগম ,আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা মো. আবু সাইদ খান সিদ্দিক, ঘাটাইল উপজেলার পাশের ইউনিয়ন রসুলপুরের লুৎফর রহমান প্রমুখ।
 
উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি শনিবার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ আশ্রা এলাকায় জমি সংক্রান্ত দুই পক্ষের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মীমাংসার শালিসী বৈঠকে কথা-কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে কে পক্ষের মো. ইদ্রিস আলীর ছেলে হান্নান (২৬) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শালিসী দরবারে উপস্থিত মহিষমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা ও ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরাফত আলী শিকদারহ ১৩ জন এবং চেয়ারম্যান মো. মহি উদ্দিন সহ মোট ১৪ জনের নামে মধুপুর থানায় মামলা দায়ের করেন নিহত হান্নানের বড় ভাই আবু হানিফ। 
 
ছবি ক্যাপসন- টাঙ্গাইলের মধুপুর উপজেরার মহিষমারা ইউনিয়ন পরিষদের সামানে আশ্রা বাজারে শনিবার অনুষ্ঠিত মানববন্ধন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি