বিএনপি - জামাতের নৈরাজ্যের অভিযোগে দোহারে আওয়ামীলীগের মিছিল
২০১৪ সালে বিএনপি-জামাতের জ্বালাও পোঁড়াও ও নৈরাজ্যের অভিযোগে এবং প্রতিবাদে দোহারে আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার লটাখোলা করমআলীর মোড় হতে মিছিলটি বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট দেশে নৈরাজ্য সৃষ্ঠি করে আবার তারাই বিক্ষোভ কর্মসূচি দেয়। দোহারের মাটিতে এটি মেনে নেয়া হবেনা। নেতাকর্মীরা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনীতি করলে তাদের কেউ বাধা দেবে না। যদি পরিবেশ নষ্ট করা হয় তাহলে আর ছাড় দেয়া হবে না।
এছাড়াও বিকাল সাড়ে পাঁচটায় দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে বিলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান বিলাশপুর রাশেদ চোকদার এর নেতৃত্ব একটি শান্তি পূর্ন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মো. সালাউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নবী হোসেন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, সদস্য শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর চোকদার, কাউন্সিলর হুমায়ন কবির, ওয়াশিম চোকদার, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied