ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিএনপি ও জামায়েতের নৈরাজ্যের বিরুদ্ধে সোনারগাঁয়ে শান্তি সমাবেশ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১১-২-২০২৩ রাত ৯:৩২

বিএনপি জামায়েতের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি-জামায়েতের পদযাত্রা প্রতিরোধে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন বাসষ্ট্যান্ড সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মহাসড়কের নিউটাউন এলাকা প্রদক্ষিন করে শেষ হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ স¤পাদক আলী হায়দার, সাংগঠনিক স¤পাদক কামাল হোসেন, আরিফ আহম্মেদ, আবু সাইদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ডাঃ আতিকুল্লাহ, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন, আবু হানিফ, মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা আনিসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শান্তি সমাবেশে নেতারা বলেন, বিএনপি জামায়েত পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করতে পদযাত্রার আয়োজন করেছে। তারা বর্তমান সরকারের উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে গেছে। সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতেই মুলত এ পদযাত্রার আয়োজন করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান