ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১২:৩৭

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কেবল দুটি জয়। তাও ৯ বছর আগে। তারপর আরো তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছে লাল সবুজের মেয়েরা। প্রত্যেকবাই ফিরতে হয়েছে হতাশা নিয়ে। এসব পেছনে ফেলে এবার বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ সময় রাত ১১টায়।

সেই লড়াইয়ের আগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের ব্যর্থতা সরিয়ে এবার সাফল্যের ছোঁয়া পেতে মরিয়া তিনি।

‘আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে এসেছি এখানে।’- বলেছেন জ্যোতি। 
 
প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা সহজ নয়। এইতো কমাস আগেই ঘরের মাঠে এশিয়া কাপে বিদায় নিতে হয়েছে তাদের বিপক্ষে সহজ ম্যাচে হেরে। এ ছাড়া সবশেষ ৫ দেখায় একবারও জয়ের রেকর্ড নেই! তার ওপর লঙ্কানদের বিশ্বকাপ শুরু হয়েছে দারুণভাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করে তারা। 

জ্যোতি অবশ্য এত কিছু ভাবছেন না। কেন না বাংলাদেশের গুরুও যে আরেক শ্রীলঙ্কান হাসান তিলকারেত্ন। এশিয়া কাপের পর যিনি জ্যোতিদের দায়িত্ব দিয়েছেন। তার আশা হাসান কোনো-না-কোনো পথ বের করবেন লঙ্কাবধের। 

জ্যোতি বলেন, ‘আমার বিশ্বাস তার দলে থাকাটা আমাদের জন্য বড় একটা সুবিধা। লঙ্কান মেয়েদের সম্পর্কে ভালোই জানা তার। তাদের বিপক্ষে কৌশল সাজাতে কাজে আসবে।’

সবকিছু মিলিয়ে জ্যোতিরা দৃঢ় মনোবল নিয়েই মাঠে নামছেন,  ‘আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি সেটা দেখানোর সুযোগটি নিতে চাই।’ 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে