শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাসের আলী জোয়ার্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন,আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আহমেদ শামীম, গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঞ্জু মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ জাকির শেখ,গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল মিয়া প্রমুখ।
শান্তি সমাবেশের বক্তব্য এ্যাড. শাখারুল ইসলাম শাকিল বলেন, দেশব্যাপী বিএনপি -জামাতের অব্যাহত নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সুশাসন ও উন্নয়নের স্বপক্ষে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো সঠিক সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied