ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেইমারদের লজ্জার হারে ‘ক্ষিপ্ত’ কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ২:৬

কিছুদিন পরই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে তারা। এবার লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হারে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা। চলতি বছরে এটি তাদের চতুর্থ হার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘আমি ক্ষিপ্ত কারণ শুরুটা বিপর্যয়ের মতো ছিল। এক গোল হজমের পরও আশা ছিল, এরপর আমরা তিন গোল হজম করে বসলাম। ৩-১ গোলে পিছিয়ে পরার ম্যাচে ফেরাটা আরও কঠিন কাজ।’

মোনাকোর বিপক্ষে ছিলেন না মেসি-এমবাপ্পের মতো তারকারা। কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিল। খেলোয়াড় ও সমর্থক - সবার জন্যই সময়টা খারাপ যাচ্ছে। মঙ্গলবার আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। শক্তি ও আত্মবিশ্বাস পেতে সবার এক সাথে বসতে হবে। বিশ্বকাপ বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর আমরা অনেক গোল হজম করেছি। আমাদের আত্মবিশ্বাস পেতে হবে।

 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের