মধুপুরে হান্নান হত্যাকান্ড
বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নে হান্নান হত্যাকান্ডে আসামীদের গ্রেফতার ও নানামুখী হুমকির প্রতিবাদে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিহত হান্নানের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও মামলার বাদী মো: আবু হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মীম আক্তার, মা হাসনা বেগম, বাবা ইদ্রিস আলী, তিন বছরের শিশু কন্যা হাবিবা, চাচা আমজাদ হোসেনসহ পরিবারের অন্তত ২০জন সদস্য ।লিখিত বক্তব্যে আবু হানিফ দাবী করেন আসামীরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন ঝুঁকিতে থাকার আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি শনিবার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ আশ্রা এলাকায় শালিসী বৈঠকে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে মো. ইদ্রিস আলীর ছেলে হান্নান (২৬) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গত ৬ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু হানিফ মহিষমারা ইউনিয়নের চেয়াম্যান মহি উদ্দিনসহ ১৪ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ শরাফত আলী সিকদার ও জুয়েল রানা নামের দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। জনপ্রতিনিধিদের আসামী করায় এলাকাবাসী ১১ ফেব্রুয়ারি আশ্রা বাজারে মানব বন্ধন করে। এবং ১২ ফেব্রুয়ারি রোববার মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ