ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে আ’লীগের নবনির্বাচিত সভাপতি, সা.সম্পাদক ও জেলা পরিষদের সদস্যকে গণসংবর্ধনা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:১৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও বেথুড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদের সদস্য এসএম কামাল সিকদার সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামদিয়া শ্রীকৃষ্ণ শশিকমল বিদ্যাপীঠ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন।

বেথুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ক্ষীরোদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নীহার রঞ্জন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য এস এম কামাল শিকদার সেলিম, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের সভাপতি মো. বায়েজীদ আহমদ, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান।

এসময়  উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠান শুরুতে নবনির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদের সদস্য এসএম কামাল সিকদার সেলিমকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ