ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে লুটপাট-ডাকাতি, গ্রেপ্তার ৯৮


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৪:৬

শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ভেঙে পড়া ভবন থেকে লুটপাট ও ডাকাতি এবং ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৯৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর বরাতে রোববার সিএনএন এই খবর জানায়। গেল সপ্তাহে সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  
 
পরিচয় প্রকাশ না করা শর্তের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হাতায়ে প্রদেশের ৪২ সন্দেহভাজনকে ঘিরে তদন্ত করা হয়। তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন থেকে লুটের অভিযোগ রয়েছে।  

ওই সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে, ৪০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা দল ছয়টি বন্দুক, তিনটি রাইফেল, স্বর্ণালঙ্কার, ব্যাংক কার্ড, নগদ ১১ হাজার ডলার ও ৭০ হাজার লিরা জব্দ করা হয়েছে।

হাতায়ে প্রদেশে ত্রাণকর্মীকে হুমকি এবং ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ছয় ট্রাকভর্তি খাদ্য লুটের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তানবুলে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দক্ষিণাঞ্চলের গাজিয়ান্তেপ প্রদেশের ভুক্তভোগীদের সঙ্গে ফোনে প্রতারণা করেছেন।  

আনাদুলু বলছে, দেশটিতে কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভূমিকম্পে আঘাত হানা অঞ্চলে তারা লুটপাট ও ডাকাতি করেছেন।  

সন্দেহভাজন গ্রেপ্তাররা কাহরামানমারাস, হাতায়ে, আদিয়ামান, মালাতিয়া, ওসমানিয়ে, আদানা, গাজিয়ান্তেপ ও সানলিউরফা প্রদেশের। 

প্রীতি / প্রীতি

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা