ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ডেকে নিয়ে মারধর ও টাকা আত্মসাৎ এর অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৪:৫২
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৫ নং মৌকরা ইউনিয়ন মৌকরা আজিজ ব্রিক ফিল্ডের মাঝি ইউনূছ আজিজ ব্রিক ফিল্ডে কাজের বাবদ ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হন, পাওনা টাকা দিবে বলে ব্রিক ফিল্ডের ডেকে নিয়ে মাঝি ইউনূছকে এলোপাতাড়ি ভাবে মারধরের অভিযোগ উঠেছে।
 
এবিষয়ে ভুক্তভোগী ইউনূছ মাঝি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ মৌকরা আজিজ ব্রিক ফিল্ডের সাথে সম্বৃদ্ধ থেকে শ্রমিক দিয়ে কাজ করাতাম, শ্রমিকদের কাজের টাকার বাবদ আমি আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টারের কাছে ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হই। আমি টাকা গুলো চাইলে আমাকে আজ দিবে কাল  দিবে বলে এভাবে হয়রানী করেন তার।
 
এর মধ্যে গত ( ৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং) বুধবার সন্ধ্যায় টাকা দিবে বলে মুঠোফোন কল করে ব্রিক ফিল্ডের অফিসে নিয়ে যায়। আমি সেখানে যাওয়ার সময় আমার সাথে মাঝি সোহেলকে নিয়ে যা-ই, সেখানে আমার সাথে কথা বার্তা বলার পূর্বে এক পর্যায়ে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে আমাকে আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার( ৪০), ফরহাদ (৩৫), ফরিদ এলোপাতাড়ি ভাবে আমার বুকে পিটে নাক মুখে কিল ঘুসি ও তলপেটে লাথি মারে আমাকে খুন করার করার উদ্দেশ্যে।
 
খবর পেয়ে আমার ছেলে প্রাণ কোম্পানির (অল-টাইম) জেলা সুপারভাইজার ইয়াসিন আরাফাত সেখানে গেলে তাকে বলে আমার ধারা তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। টাকা দে বলে আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেয়। এবং আমাকে মারধর করে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়।
 
পরে সেখান থেকে এসে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দাখিল করি। 
 
আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী ফরহাদ বলেন, ইউনূছ মাঝি আমাকে শ্রমিক দিবে বলে অগ্রিম টাকা নিয়ে যায়, সে কোন শ্রমিক না দিয়ে টাকা নিয়ে চলে গেলে শ্রমিকের সংখ্যটে আমার মিক্সচারের কারণে মাল নষ্ট হয়ে যায়। এবং সেই ব্রিক ফিল্ডে অনৈতিক কর্মকান্ড করে বেড়ায় সেজন্য আমরা তাকে নিষেধ করেছি না আসতে। আমরা হিসেব নিকেশ করে তার কাছে ১ লক্ষ ১৩ হাজার টাকা পাওনা হই। সে আমাদের কে ৫০ হাজার টাকা দিয়ে যায় এবং বাকি ৬৩ হাজার টাকা দিবে বলে জিম্মাদার দিয়ে যায়। এখানে কোন ধরনের মারধর হয়নি।
 
আজিজ ব্রিক ফিল্ডের ম্যানাজার ফরিদ বলেন, আমি ইউনূছ মাঝি কে মুঠোফোন কল করে অফিসে আসতে বলি, এসে হিসেবে করলে ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্রিক ফিল্ডের বাবত তার কাছে পাওনা হন, সে টাকা থেকে তার ছেলে এসে ৫০ হাজার টাকা দিয়ে যায়। বাকী ৬৩ হাজার টাকার জিম্মাদার দিয়ে যায়। মারধরের বেপারে ও হত্যার বিষয়ে জানতে চাইলে ম্যানাজার বলেন এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।
 
এবিষয়ে নাঙ্গলকোট থানা উপপরিদর্শক পলাশ বলেন এবিষয়ে বিবাদীর সাথে কথা বলে জানতে পারি বাদী তার শ্রমিক নিয়ে যায়। এখন পর্যন্ত বাদীর সাথে কোন কথা হয়নি, বাদীপক্ষর সাথে কথা বললে ব্যবস্তা নিব।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত