সাকিবের বরিশালকে বিদায় করে দিলো সোহানের রংপুর
১৭০ রানও যথেষ্ট হলো না সাকিব আল হাসানের ফরচুন বরিশালের জন্য। তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
৫১ বলে ৭১ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৪টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। শামীম হোসেন পাটোয়ারী ছাড়া মাঝারি মানের দু’তিনটি ইনিংস খেলেন রনি তালুকদার, লঙ্কান দাসুন সানাকা এবং মাহদি হাসান।
সাকিব, মিরাজ, কামরুল ইসলাম রাব্বি কিংবা খালেদ আহমেদদের লড়াই কোনো কাজেই আসলো না। শেষ ওভারের তৃতীয় বলেই জয় তুলে নিয়েছে রংপুরের রাইডার্সরা।
বরিশালকে বিদায় করে দিলেও রংপুরের ফাইনাল নিশ্চিত নয়। কারণ, এটা ছিল এলিমিনেটরের ম্যাচ। রংপুরকে এখন অপেক্ষায় থাকতে হবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা এবং সিলেটের মধ্যকার ম্যাচে পরাজিত দলের। রংপুর এবং ওই পরাজিত দল মিলে খেলবে কোয়ালিফায়ার-২।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!