ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বিএনপির ১৩ নেতাকর্মী আটক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-২-২০২৩ রাত ৮:৪২
পঞ্চগড়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়,দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় সাতজনকে আটক করা হয়। তারা হলেন- দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিমুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। এদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে শহীদ আলীর বাড়ি সোনাহার মল্লিকাদহ এলাকায়।  
 
এদিকে গত ২৪ ডিসেম্বর পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায়,পঞ্চগড় সদর উপজেলায় মোজাহারুল ইসলাম রাজু ও জাফর হোসেন, বোদা উপজেলার মসলিম,তেঁতুলিয়ার ইমরান হোসেন,আটোয়ারী উপজেলার মির্জা কামরুল ইসলাম ও হামিদুল ইসলামকে আটক করে পুলিশ।
 
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বিএনপির ১৩ জন নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে