নগরকান্দায় সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ভলিবল খেলা অনুষ্ঠিত কোদালিয়া শহীদ নগরের জয়লাভ
ফরিদপুরের নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের রোববারের খেলায় কোদালিয়া শহীদনগর ইউনিয়ন ২৫- ১১, ২৫- ১৫ ও ২৫-২০ পয়েন্টে ফুলসুতি ইউনিয়নকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।রোববার বিকালে মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোঃ মঈনুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস - চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কামরুজ্জামান সাহেব ফকির, কাইমুদ্দীন মন্ডল, সাংবাদিক বোরহান আনিস, বেলায়েত হোসেন লিটন, শফিকুল ইসলাম মন্টু, নাসির হোসেন, যুবলীগ নেতা সাইফুজ্জামান বিপ্লবসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
খেলায় তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলা উপভোগ করেন অতিথি বৃন্দ ও দর্শকেরা। উভয় দলেই দেশের বরেণ্য খেলোয়াড়েরা অংশগ্রহন করে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’