ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাজিরহাট পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ১:২৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার  নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামীলীগের নিকট আবেদন করেছেন স্থানীয় দশ নেতৃবৃন্দ।

আবেদনকারীরা  হলেন  পৌরসভার বর্তমান  মেয়র এস এম সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামীলীগ নেতা একে জাহেদ চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি  ও সাবেক ছাত্রনেতা ছৈয়দ লুৎফুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজম,ব্যবসায়ী আলী আজম ছাদেক,জাবেদ জাহাঙ্গীর টুটুল, প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার,রেজভী আপ্পান মাহমুদ জেরিন।

এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, নাজিরহাট পৌরসভা নির্বাচনে ১০ জন নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। আমরা সার্চ কমিটির মাধ্যমে যাচাই করে ১০ জনের নাম জেলা আওয়ামীলীগে পাঠিয়েছি। সেখান থেকে  মনোনয় বোর্ডে পাঠানো হবে। মনোনয়ন বোর্ড যাকে দেবে কর্মী ও নেতৃবৃন্দ তাঁর হয়ে কাজ করবেন।

এদিকে, জেলা আওয়ামীলীগ নেতা আবু তালেব চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম ও কাউন্সিলর মোহাম্মদ আলী দলীয় প্রতীক চাওয়ার কথা শোনা গেলেও শেষতক তাঁরা মনোনয়ন চাননি।ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই,  ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই পৌরসভার দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
ভোটারদের মাঝেও শুরু হয়েছে নির্বাচনি আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশ। অপেক্ষার প্রহর গুনতে হবে আওয়ামীলীগের মনোনয়ন কে পাচ্ছেন এবং শেষ পর্যন্ত কারা নির্বাচন করবেন?সব মিলিয়ে নির্বাচনি আমেজে পুরো এলাকা।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত