ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেলেন বিপিএলের দল খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। চলতি মাসের (১০ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটিতে ড্রেসিংরুমে নীতি বহির্ভূত কাজের জন্য ম্যাচ ফি'র ৩০ শতাংশ অর্থ জরিমানা দিতে হচ্ছে হেড কোচ সুজনকে। একইসঙ্গে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে।
বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২ দশমিক ২০ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন সুজন। ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এই শাস্তি দেয়া হয়েছে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
এছাড়া পৃথক ঘটনায় শাস্তি পেয়েছেন শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এই তিনজনকেই পৃথক তিনটি ঘটনায় আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তি দেন।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!