ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

টোকিও অলিম্পিক : করোনায় আক্রান্ত আরো ২ অ্যাথলেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২১ দুপুর ১২:২০

এবার নতুন করে ২ অ্যাথলেট করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর জানিয়েছে টোকিও অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ জুলাই) নতুন করে মোট ১২জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন রয়েছেন অ্যাথলেট।

টোকিও অলিম্পিকের উদ্বোধন শুক্রবার (২৩ জুলাই)। এরই মধ্যে মোট ৮৭জন করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে গেমস ভিলেজে। এর মধ্যে বেশ কিছু অ্যাথলেট রয়েছেন করোনা আক্রান্তদের মধ্যে।

একদিন আগেই টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো অলিম্পিক বাতিলের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। একে তো করোনা সংক্রমণ, এর মধ্যে জাপানে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ। দেশটির জনগণ কোনোভাবেই চাচ্ছে না, অলিম্পিকের আয়োজন হোক। কারণ, নানান দেশের হাজার হাজার মানুষের আগমণে দেশটিকে করোনা পরিস্থিতি ভয়াবহ করে তুলতে পারে বলে তাদের শঙ্কা।

এতকিছুর পরও শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে অলিম্পিক গেমসের ৩২তম আসরের। ২০২০ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেমসটি। কিন্তু করোনার কারণে এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল। যদিও আগের বছরের তুলনায় এবার সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা বেশি। তবুও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, টোকিওতে জরুরি অবস্থা চললেও তারা গেমস আয়োজন করবে।

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ