বিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে পৌর শহরের কলেজ বাজার বটতলি মোড়ে (দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ ছাত্র পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের বিএম একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় স্পিড বেকারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করলে স্থানীয় প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু’র হস্তক্ষেপে সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওমর ফারুক কলেজ শেষে মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পৌর শহরের কলেজ বাজার বটতলি মোড়ে পৌঁছিলে হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক কাছাকাছি চলে আসে। এ সময় দ্রুত ব্রেক করার চেষ্টা করলে ওমর ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসনাথ ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সে মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied