ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন
ঝিনাইদহে দিনব্যাপী জেলা পর্যায়ের শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা , উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। পরে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, দিনভর এই প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্টে জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল
কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান
সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের