ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আবারও ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল মেটলাইফ বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৪:৫৬

বাংলাদেশের জীবন বিমা খাতে আবারো সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল মেটলাইফ। অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে সুপারব্র্যান্ডস। সম্প্রীতি, সুপারব্র্যান্ডসের কাছ থেকে এ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ। 

সুপারব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়। একটি স্বতন্ত্র বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। বাংলাদেশে মেইলাইফের ৭০ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দেশের সর্বত্র বিস্তৃত উপস্থিতি, বিশ^মানের বীমা ও গ্রাহক-সেবা এবং এ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সেরা রেকর্ডের কারণে সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ। বাংলাদেশে ১০ লাখেরও বেশি ব্যাক্তি গ্রাহক ও ৮ শ’র বেশি প্রতিষ্ঠানকে জীবন বিমা সেবা প্রদান করছে মেটলাইফ।  

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আবারও সুপারব্র্যান্ডস পুরস্কার অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য আমাদের গ্রাহক, কর্মী, এজেন্ট ও নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশ^মানের জীবন বিমা প্রদানের মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন এই পুরস্কার। এটি বাংলাদেশের বিমা খাতের জন্যও একটি ইতিবাচক অধ্যায়।”

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন