শ্যামনগরে ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
শ্যামনগরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার ওই ছাত্রীর পিতা শ্যামনগর থানায় ১৪ নং মামলা করে। এই ঘটনায় শ্যামনগর থানা পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে। তিনি বাদঘাটা গ্রামে মৃত বেলায়েত আলী মোড়লের ছেলে ও উপজেলার ১৬নং কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ছাত্রীর বাড়িতে গৃহ শিক্ষক হিসাবে প্রাইভেট পড়াতেন। গত রোববার দুপুরের দিকে বাসায় প্রাইভেট পড়ার সময় একা পেয়ে জোর পূর্বক ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীর ডাকচিৎকারে তার মাতা ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষক কৌশলে পালিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর পিতা বিষয়টির প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় মামলা করে।
শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষককে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত