ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১
ঠাকুরগাঁওয়ে ফারহিয়া নামের এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখান পুকুরি ইউনিয়নের লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে এবং আটককৃত যুবক সফিকুল ইসলাম একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে ঘটনাটি আরো বিস্তারিত জানা যাবে। তবে শিশুটির মরদেহে বিভিন্ন আলামত দেখে আমাদের প্রাথমিক ধারনা তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে।এই ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করেছি আমরা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ